Display 3

মজার ধাঁধাঁ


                                                                        মজার ধাঁধাঁ


১। “বলেন দেখি তো,  কোন খাওয়ায় পেট  ভরে না।'

উত্তরঃ বাতাস


২। ‘কোন সে ফলের ফুল, ফোটে কি ফোটে না, সকালে-বিকেলে কেউ তা দেখে না ৷

উত্তরঃ ডুমুর

৩। ‘কোন সাগরে নেইকো পানি, বলো দেখি আমি শুনি।'

উত্তরঃ বিদ্যাসাগর

৪।  ‘এক ঘরে জন্ম হয়, দুই সহোদর ভাই। মানুষের শরীর মাঝে, এর দেখা পাই।’

উত্তরঃ চোখ

৫।  এপারে ঢেউ, ওপারে ঢেউ। মধ্যিখানে বসে আছে, বুড়া বেটার বউ।'

উত্তরঃ শাপলা

৬।‘কাজ করি সুড় দিয়ে নই আমি হাতি। পরের উপকার করি তবু খাই লাথি।’

উত্তরঃ ঢেঁকি

৭।  ‘কোমর ধরে শুইয়ে দাও, কাজটা এবার করে নাও। ধুয়ে-মুছে তুলে দাও তুমি যা ভাবছো তা নয়।'

উত্তরঃ শিল ও নোড়া

৮।  গাছের আগায় শরবত থাকে অবাক কথাই বটে, বলতে পারলে বুঝবো তোমার বুদ্ধি আছে বটে।’

উত্তরঃ ডাব

৯।  চারখানা পা তার, দুই হাত হয়। যে চায় তারে সে, ধরে কোলে লয়।’

উত্তরঃ চেয়ার

No comments

Powered by Blogger.