Display 3

বঙ্গবন্ধু – ১ স্যাটেলাইট



 এক নজরে বঙ্গবন্ধু – ১ স্যাটেলাইট


 


১) বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের – ৫৭ তম দেশ

২) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে – ১২ মে ২০১৮, শুক্রবার দিবাগত রাতে

৩) দেশে এখন স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে আছে – ৩০ টি

৪) এই চ্যানেলগুলো বিদেশের স্যাটেলাইট ব্যবহারের কারনে প্রতিবছর পরিশোধ করতে হয় – ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি টাকা

৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার আছে – ৪০ টি

৬) এখান থেকে ভাড়া দেয়া হবে – ২০ টি


৭) বর্তমানে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচারে ব্যবহার করে হংকংয়ের – অ্যাপস্টার ৭ নামের স্যাটেলাইট

৮) বিটিভি ব্যবহার করে – এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট

৯) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে

১০) বাংলাদেশের এই স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশগুলোসহ – ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও কাজাখস্তান

১১) বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে – ২০০৭ সালে


১২) বাংলাদেশে মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল জাতিসংঘের – আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে, ২০০৭ সালে

১৩) বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল – ২০ টি দেশ

১৪) বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয় – ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে

১৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় – ২০১২ সালে

১৬) স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় – ২০১৫ সালে

১৭) এটি তৈরি করে ফ্রান্সের – থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি

১৮) এটি নিয়ন্ত্রন করা হবে বাংলাদেশের গাজীপুরের – জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন থেকে

১৯) এটি নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে যে ২ অ্যানটেনা বসানো হয়েছে তাদের ওজন – ১০ টন

২০) এই স্যাটেলাইট প্রথম ৩ বছর পর্যবেক্ষণ করবে – বাংলাদেশের সাথে, থ্যালেস অ্যালেনিয়া স্পেস


২১) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে মোট ৪০ টি ট্রান্সপন্ডার রয়েছে যার – ২৬ টি কেইউ ব্যান্ড ও ১৪ টি সি ব্যান্ডের

২২) প্রতিটির ট্রান্সপন্ডার থেকে তরঙ্গ বরাদ্দ পাওয়া যাবে – ৪০ মেগাহার্টজ হারে

২৩) ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো – ১ হাজার ৬০০ মেগাহার্টজ

২৪) এটি তৈরিতে মোট খরচ হয়েছে – ২ হাজার ৯৬৭ কোটি টাকা

২৫) এটি যে রকেটে পাঠানো হয় – ফ্যালকন ৯, ব্লক ৫

২৬) যে স্থান থেকে পাঠানো হয় – এলসি ৩৯এ, কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র

২৭) এটির নিমার্তা প্রতিষ্ঠান – ফ্রান্সের থ্যালরস অ্যালেনিয়া স্পেস

২৮) যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায় – মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স

২৯) নিয়ন্ত্রন করবে – থ্যালেস ও বিটিআরসি

৩০) এটির ওজন – ৩ হাজার ৫০০ কেজি

৩১) মেয়াদ – ১৫ বছর


No comments

Powered by Blogger.